নুরুল কবির | ০৮:১৮ পিএম, ২০২২-০৬-০৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামাত এর কুটুক্তিমুলক বক্তব্য ও হত্যার হুমকি এবং সন্ত্রাস নৈরাজ্য প্রতিহত করার লক্ষে বান্দরবানে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বান্দরবান জেলা আওয়ামীলীগের আয়োজনে রাজারমাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে জড়ো হয়।
বিক্ষোভ মিছিল এসময় জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যবুলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামাত এর কুটুক্তিমুলক বক্তব্য এর প্রতিবাদ জানান এবং তাকে হত্যার হুমকি এবং দেশে সন্ত্রাস নৈরাজ্য প্রতিহত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এসময় বক্তারা আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে আর তার এই সাফল্যে বিএনপি ও তার অনুসারীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতংক সৃষ্টি করছে। এসময় বক্তারা দেশের সকল অপশক্তিকে রুখে আওয়ামীলীগের পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।
বিক্ষোভ সমাবেশে এসময় বান্দরবান জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো.আব্দুর রহিম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,অজিত কান্তি দাশ,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ,সাধারণ সম্পাদক জনী সুশীলসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
এর আগে সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহর প্রদিক্ষণ করে। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে সমাবেশে অংশ নেয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited